দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক (২৭) নামে এক র্যাব কনস্টেবল নিহত হয়েছেন।
রোববার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিক কর্তব্যরত অবস্থায় রোববার রাতে ক্যাম্পে ফিরছিলেন। এ সময় তার আরেক সদস্যের সঙ্গে মোটরসাইকেলযোগে সাহার বাজার পৌঁছান। তখন হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে যায়। এ ডালের আঘাতে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া সঙ্গে থাকা আরেক সদস্যও আহত হয়েছেন।
এ বিষয়ে সাদুল্লাপুর স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মন্ডল জানান, র্যাব সদস্য আবু বক্কর সিদ্দিককে রাতে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার। তিনি বলেন, কালবৈশাখী ঝড়ে র্যাবের এক সদস্য নিহত হয়েছেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা তা জানা নেই।
আরএ