দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামের প্রতিষ্ঠাতা ও রেজিস্টার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির আ জ ম ওবায়দুল্লাহর জানাজা সম্পন্ন হয়েছে।
রোববার (১১ মে) রাতে ভোলার চরফ্যাশন উপজেলার কেন্দ্রীয় ঈদগাহে তার জানাজা শেষে পৌরসভার মুক্তাদের বিল্লা মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় বক্তব্য রাখেন- ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম, ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও ভোলা ফোরামের সেক্রেটারি অ্যাডভোকেট পারভেজ হোসেন।
মরহুম আজম ওবায়দুল্লাহ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের পরিচালক, মাসিক ডাইজেস্ট পত্রিকার সম্পাদক, হুইল বিজনেস পত্রিকার প্রধান সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতিসহ অসংখ্য সামাজিক শান্তি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
রোববার (১০ মে) অসুস্থতা বোধ করলে চট্টগ্রাম একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করার পর রাত দেড়টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মরহুম আজম ওবায়দুল্লাহ প্রথম জানাজা চট্টগ্রাম প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির শাহজাহান চৌধুরী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএ