দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর পোরশায় রাস্তা পারাপারের সময় রডবাহী ভ্যানের ধাক্কায় মজিরন সাথী (২৭) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত মজিরন নিতপুর কপালীর মোড় এলাকার রায়হানের স্ত্রী।
স্থানীয়রা জানান, মজিরন শনিবার বিকেলে তার বাড়ি থেকে বের হয়ে খাবার পানি নেওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পোরশার দিক থেকে আসা একটি রডবাহী ভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কে