দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের সখীপুরে বিষধর সাপের ছোবলে কাজলী বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ মে) সকাল ১০টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কাজলী বেগম কালমেঘা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
ওই নারীর ছেলে হোসেন আলী জানান, সকালে মা পানি আনার জন্য বাড়ির উঠানের একপাশে স্থাপিত নলকূপ চাপতে যান। সেখানে আগে থেকে থাকা বিষধর সাপ তার বা হাতের আঙ্গুলে কামড় দেয়। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গেই তাকে (ছেলেকে) জানান। তাৎক্ষণিক ঘণ্টা দেড়েকের মধ্যে স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে। হাসপাতালে পৌঁছার পর জরুরি বিভাগের চিকিৎসক মনিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে কাজলী বেগমকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই নারী মারা গেছেন। ওই নারীর বাঁ হাতের দুটি আঙ্গুলে ক্ষত চিহ্ন দেখা গেছে। বিষয়টি থানায় জানিয়ে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এফএইচ/