দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন করা হয়েছে। ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলকে সভাপতি ও সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (৯ মে) বিএনপির মিডিয়া সেল ফেসবুক পেজে কমিটি প্রকাশ করা হয়।
কমিটির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন।
১৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে উপদেষ্টা ৩২জন, ১৮ জনকে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ৮ জন, সাংগঠনিক সম্পাদক ৪ জন ও ৬৮ জনকে সদস্য করা হয়েছে।
নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন।