দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটে অজ্ঞাত এক যুবকের গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৭টার দিকে নগরের কদমতলী বাস টার্মিনাল-সংলগ্ন বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে ওই যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)। তিনি বলেন, ‘সকালে স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।’