দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপ ভ্যানে থাকা অপর একজন। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঢাকার দোহারের তানভির ও নাজিরপুর জেলার নাজমুল। অপর আহত ও নিহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে খুলনার দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। দাশেরহাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপ ভ্যানটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। আর এতে দুমড়ে মুচড়ে যায় পিকআপের সামনের অংশ। ঘটনাস্থলেই নিহত হয় দুইজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানে থাকা আহত দুইজনকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় অপর একজনের মৃত্যু হয়।
/অ