দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনতে না পারলে পদত্যাগ করব। এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছেড়ে চলে যাওয়ার বিয়টি অপ্রত্যাশিত। যদি এর সঙ্গে কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে আইনের আওতায় আনা হবে।
দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, থানায় যারা তদবির করতে আসে তারা যেন থানায় ডুকতে না পারে। তদবিরবাজরা যদি দোষী হয় তাদের আইনের আওতায় আনাতে হবে এবং কেউ আইনের উর্ধ্বে নয়। একজন নিরীহ লোক কোনো অবস্থাতেই যাতে হয়রানি না হয়। এছাড়াও দুর্নীতিবাজ বা দোষী মানুষ কোন অবস্থায় শাস্তি থেকে রেহাই না পায়।
মতবিনিময় শেষে জাতীয় নাগরীক পার্টি এনসিপি’র নেতাকর্মী ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পথ অবরুদ্ধ করে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সাবেক রাষ্ট্রপতি চলে যাওয়ার পিছনে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যদি ব্যবস্থা নিতে না পারি প্রয়োজনে আমি চলে যাবো (পদত্যাগ করবো)।
আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় শেষে বাংলাদেশ গম ও ভুট্টা ইনষ্টিটিউট পরিদর্শনসহ মতবিনিময় করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রনালয়ের সচিব এমদাদুল্লাহ্ মিয়ান, বরেন্দ্রে’র মহা-পরিচালক মোজাফ্ফর হোসেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসাইন প্রমূখ।
এফএইচ/