দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

১২ বছর ধরে প্রেমের সম্পর্ক করার পর বিয়ে না করায় পিরোজপুরের ইন্দুরকানীতে বিয়ের দাবিতে দুইদিন অনশনে বসেছিল এক সন্তানের জননী। অবশেষে প্রেমিক ও তার পরিবার বিয়ের দাবি মানায় অনশন ভেঙে বিয়ে করেছেন প্রেমিক যুগল।
বুধবার (৭ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের প্রেমিকের বাড়িতে বিয়ে সম্পন্ন হয়েছে। প্রেমিক অধির রায় (২৬) একই গ্রামের অধির রায়ে পুত্র। প্রেমিকা পূজা মন্ডল (২৪) পার্শ্ববর্তী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের মহিসচরনী গ্রামের ইন্দ্রজিৎ মন্ডলের মেয়ে।
পূজা মন্ডল বলেন, আমার সঙ্গে ১২ বছরের প্রেমের সম্পর্ক ছিল। নবম শ্রেণিতে পড়ার সময় আমাদের প্রেমের সম্পর্ক হয়েছে। জোড়পূর্বকভাবে আমার পরিবার প্রথমে একটি ছেলের সঙ্গে বিয়ে দেয়। পরে সেখানে ৭ দিন থেকে চলে আসি। এরপর কচুয়া উপজেলার বানবাড়িয়া এলাকায় আরও একটি ছেলের সঙ্গে জোরপূর্বক আমাকে বিয়ে দেয়। এখানে একটি মেয়ে সন্তান হয় আমার। পরে এই স্বামীকেও প্রেমিক অসিম রায় ডিভোর্স দিতে বললে আমি তাকে ডিভোর্স দিয়ে চলে আসি। কিন্তু পরে অসিমকে বারবার বিয়ে কথা বললেও সে আমাকে বিয়ে করেনি। যার জন্য আমি অসিমের বাড়িতে এসে অনশনে বসেছিলাম।
স্থানীয় ইউপি সদস্য আমজেদ হোসেন বলেন, অসিম কুমারের বাড়িতে এক সন্তানের মা বিয়ের দাবিতে অনশন করেছিল। বুধবার সন্ধ্যায় দুই পরিবারের সম্মতিতে হিন্দু ধর্মাবলম্বীর নিয়ম অনুযায়ী প্রেমিক ও প্রেমিকার বিয়ে সম্পন্ন হয়েছে।
ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি সন্তানের মা বিয়ের দাবিতে অনশন করেছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দুই পরিবারের সম্মতিতে ছেলে ও মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে।
আরএ