দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী উপজেলার জামাইয়ের ছুরিকাঘাতে ইলিয়াছ হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ৬টার দিকে উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইলিয়াছ হোসেন ওই গ্রামের নেক্কার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ইলিয়াছ হোসেন সকালের দিকে তার শ্বশুর বাশারের বাড়িতে গিয়ে স্ত্রীকে মারধর করছিলেন। এসময় চাচা শ্বশুর ইলিয়াছ হোসেন তাকে মারধর করার নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সবুজ আহম্মেদ ইলিয়াছ হোসেনের পেটে ছুরিকাঘাত করে। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এদিকে হত্যাকারীকে আটক করে বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবারের লোকজন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে মেহেরপুর মর্গে নেওয়া হয়েছে। এছাড়া ঘাতককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আরএ