দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালী জেলা কারাগারের প্রাচীর টপকে মো. তানিম (১৯) নামে এক হাজতি পালানোর চেষ্টা করেছে। ইতোমধ্যে ২৮ সেকেন্ডের এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী জেলা কারাগারে এ ঘটনা ঘটে।
হাজতি তানিম নোয়াখালী পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন মনপুর এলাকার মজিব শেখের ছেলে।
জানা যায়, মঙ্গলবার ৫৪ ধারায় তানিমকে গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠায় আদালত। বুধবার দুপুরের দিকে জেল সুপারের বাসার কর্নার দিয়ে তানিম কারাগারের ১৮ ফুটের প্রাচীর টপকে উপরে উঠে যায়। তবে তাৎক্ষণিক কারাগার কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে যায়। পরে কারা পুলিশ দুই দিক থেকে অবস্থান নিয়ে তাকে আটক করে পুনরায় কারাগারে নিয়ে যায়।
নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক বলেন, কারাগারের দেয়াল টপকে হাজতি উপরে উঠে এটা সত্য। ওই হাজতি মানসিকভাবে অসুস্থ। তবে তিনি পালাতে পারেননি। তাকে কারা পুলিশ আটক করে পুনরায় কারাগারে নিয়ে আসে।
আরএ