দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে দেশ যেন রক্ষা পায় এমন ঈদের নামাজে এমন দোয়া করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ।বৃহস্পতিবার (২৯ জুন) নিজ গ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাসে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় নিজ নির্বাচনি এলাকার মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ও পরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি দেন তথ্যমন্ত্রী।
ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখন দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই সব ষড়যন্ত্র ছিন্ন করে দেশ যেন উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে যায় সেটিই আজকের প্রত্যাশা।
তিনি বলেন, এই পবিত্র দিনে আমাদের কামনা হচ্ছে আমাদের দেশ যেন দেশি-বিদেশি সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পায় এবং দেশ থেকে যেন সাংঘর্ষিক রাজনীতি চিরদিনের জন্য বিদায় নেয়।
'যারা দেশে সাংঘর্ষিক রাজনীতি করে, যারা দেশের মানুষকে কষ্ট দেওয়ার, মানুষ পুড়িয়ে হত্যা করার এবং মানুষের সহায়-সম্পত্তি ধ্বংস করার রাজনীতি করে, তাদের যেন শুভ বুদ্ধির উদয় হয় পবিত্র ঈদের দিনে সেটিই কামনা করি' বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।