• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কুমিল্লা

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের শ্বশুর বাড়িতে হামলা-ভাঙচুর 

কুমিল্লা প্রতিনিধি
  ০৬ মে ২০২৫, ১৮:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের শ্বশুর বাড়ি কুমিল্লার চান্দিনায় হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। লুটপাটের পর তাদের বাড়ি ঘেরাও করে অবরুদ্ধ রাখে হামলাকারীরা। ভূক্তভোগীরা পুলিশের জরুরী নম্বর ৯৯৯ ফোন করার পর যৌথ বাহিনীর অভিযানে ৪জন আটক হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (৫ মে) দিনগত রাত ১২টার পর উপজেলার গল্লাই ইউনিয়নের মীরাখোলা মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় সাবেক মন্ত্রী মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তারের বড় ভাই আলাউদ্দিন মুন্সি ও নাছির উদ্দিন মুন্সির ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে হামলাকারীরা। ওইসব ঘটনা লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র কর্মী সমর্থকরা ঘটিয়েছে বলে অভিযোগ করেন ভূক্তভোগীরা।

আটককৃতরা হলো- চান্দিনা উপজেলার মীরাখোলা গ্রামের আব্দুল রহিম এর ছেলে মো. রনি (১৮), মোখলেছুর রহমান এর ছেলে মো. রহিম (৪০), মৃত মনহর উদ্দিন এর ছেলে মোখলেছুর রহমান (৬৫) ও ফজলুর রহমান এর ছেলে আব্দুল করিম (৪০)।

ভূক্তভোগী আলাউদ্দিন মুন্সি জানান- আমার মুরগীর ফার্মে একই গ্রামের কামাল নামে এক শ্রমিক কাজ করতো। প্রায় এক বছর পূর্বে সে সকল হিসাব-নিকাশ চুকিয়ে আমাদের ফার্ম থেকে অব্যাহতি নেয়। সোমবার (৫ মে) বিকেলে আমাদের কাছে ৫ লাখ টাকা পাবে বলে লোকজন নিয়ে আমাদের বাড়িতে আসে।

এ ঘটনায় আমরা উপস্থিত লোকজনকে সব কিছু বুঝিয়ে বললে তারা নানা উস্কানি মূলক কথা বলে চলে যায়। রাত ১২টার পর আমরা যখন সকলে ঘুমিয়ে পড়ি তখন ৭০-৮০জন লোক এসে আমাদের বাড়িতে অতর্কিত ভাবে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। আমি ও আমার ভাই কোন রকমে পালিয়ে আত্মরক্ষা করি। তারা এমন ভাবে হামলা চালিয়েছে, এখন ঘরে পানি পান করার একটি গ্লাস পর্যন্ত নেই। আমরা উপায় না পেয়ে পুলিশের জরুরী নম্বর ৯৯৯-এ ফোন করার পর যৌথ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনার সাথে জড়িত ৪জনকে আটক করে। রাত আড়াইটার দিকে যৌথ বাহিনী চলে যাওয়ার পর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের বাড়ি ঘেরাও করে রাখে। দুপুরে চান্দিনা থানা পুলিশ আমাদের বাড়িতে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

আলাউদ্দিন এর স্ত্রী পারভীন বেগম জানান, আমাদের ঘরের চারটি আলমারি ভেঙ্গে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার, ৪টি টিভি, ২টি এসি, ৩টি ফ্রিজ, সিসি ক্যামেরাসহ আসবাবপত্র ভেঙ্গে চুরমার করে দেয়। হামলায় আমাদের শিশু সন্তানরা ভয়ে খাটের নিচে লুকায়। আতঙ্কিত হয়ে দুই শিশু অজ্ঞান হয়ে পড়ে।

এ ঘটনায় অভিযুক্ত কামাল এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান- আওয়ামী লীগ সরকার আমলে সাবেক রেলমন্ত্রীর ক্ষমতার দাপট খাটিয়ে আলাউদ্দিন ও নাছির উদ্দিন মানুষের ওপর অন্যায় অত্যাচার করত। কেউ তাদের কথার অবাধ্য হলে তাদেরকে বাড়িতে ধরে নিয়ে মারধর করত। কয়েকদিন আগেও তারা সরকারি টাকায় নির্মিত পাকা রাস্তা বন্ধ করে দেয়। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।

চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার জানান- হামলার ঘটনায় এলডিপি’র কোনো নেতাকর্মী জড়িত নেই। ভূক্তভোগীদের অভিযোগ মিথ্যা। তারপরও যদি কেউ আমাদের দলের হয়ে থাকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান- তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভূক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিতে এসেছেন এখন মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফএইচ/

  • কুমিল্লা
  • আওয়ামী লীগ
  • সাবেক রেলমন্ত্রী
  • হামলা ভাঙচুর
এ সম্পর্কিত আরও খবর
বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
লালমনিরহাটে আ. লীগ নেতার পদত্যাগ
লালমনিরহাটে আ. লীগ নেতার পদত্যাগ
দাওয়াত খেয়ে আর বাড়ি ফেরা হলো না মা-ছেলের
দাওয়াত খেয়ে আর বাড়ি ফেরা হলো না মা-ছেলের
গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার বাড়িতে রোহিঙ্গা যুবক আটক
গাইবান্ধায় আওয়ামী লীগ নেতার বাড়িতে রোহিঙ্গা যুবক আটক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।