দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টা থেকে কলেজের গেট বন্ধ করে এই কর্মসূচি পালন করতে গেলে শিক্ষকদের সঙ্গে দ্বন্দ্বে জড়ান তারা।
এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ ৬ দফা দাবি জানাচ্ছিলেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষক ও পোস্ট গ্রাজুয়েটরা তাদের গায়ে হাত তোলেন এবং এতে শিক্ষার্থীরা আহত হয় বলে অভিযোগ করেন তারা।
অন্যদিকে শিক্ষকদের অভিযোগ, তারা কলেজে প্রবেশ করতে গেলে শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এতে একজন শিক্ষকের সঙ্গে লাঞ্ছিতের ঘটনাও ঘটে বলে জানিয়েছেন শিক্ষকরা। এ ঘটনায় বরিশাল নার্সিং কলেজের সামনে উত্তাল অবস্থা বিরাজ করছে।
আরএ