দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে হতাহতের ঘটনায় ভারতীয় চোরাকারবারী গুলিবিদ্ধ সুজন বর্মনকে আটক করেছে বিজিবি।
সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ৬০ বিজিবি ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে এদিন দুপুরে বিজিবির একটি টহলদল রাজধানী ঢাকার মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটক করে এবং পুলিশের নিকট হস্তান্তর করে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত ব্যক্তি ভারতের আগরতলার বটতলী গ্রামের মঙ্গল বর্মনের ছেলে সুজন বর্মন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মগবাজার থানা পুলিশের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ, গত রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের উত্তর মাদলা সীমান্তে বিএসএফের গুলিতে শাকিব নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় ভারতীয় নাগরিক সুজন বর্মন। পরে তাকে আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ছামিউল ইসলাম জানান, খবর পেয়েছি শাকিব সীমান্তে চোরাই মোটরসাইকেল আনতে গিয়েছিল। সেখানে বিএসএফ তাকে গুলি করে। এ সময় সুজন বর্মন নামে এক ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। নিহত শাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এফএইচ/