দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসির) পদত্যাগের এক দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
রোববার (৪ মে) দুপুর ২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এই সংবাদ সম্মেলন করে তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি শুচিত্রা শরমিন যোগদানের পর থেকে শিক্ষার্থীরা প্রথমে ২২ দফা পরে বিভিন্ন সময়ে নানা ধরনের দাবি তুললে তিনি তা কর্ণপাত করেননি। উল্টো শিক্ষার্থীদের বিরুদ্ধে থানায় মামলা ও জিডি করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে আরও বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ক্যান্সার আক্রান্ত হলে ভিসি বরাবর আর্থিক সহায়তার আবেদন করলেও তা স্বাক্ষরের অভাবে অনুমোদন পায়নি। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীরা মনে করছেন ভিসির অপসরণ জরুরি। তাই তারা ভিসির পদত্যাগের এক দফা দাবি জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এ দাবি মান না মানলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিবেন বলে জানান শিক্ষার্থীরা। পরে তারা ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ করে সেখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এর আগে বেলা ১১টায় শিক্ষার্থীদের আন্দোলন ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য।
আরএ