দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে সেপটিক ট্যাংকে নেমে মামুন মিয়া (১৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত শ্রমিক মামুন মিয়া সদর উপজেলার আলালপুর নামাপাড়া এলাকার কাছু মিয়ার ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক।
রোববার (৪ মে) সন্ধ্যায় মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ড শম্ভুগঞ্জ নলুয়াপাড়া এলাকার আব্দুল হকের নির্মাণাধীন বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বেশ কয়েক দিন ধরে বাড়ির নির্মাণ কাজ চলছিল। মামুন মিয়া নির্মাণ শ্রমিকদের সঙ্গে কাজ করে আসছিলেন। তিন মাস আগে নির্মাণ করা সেপটিক ট্যাংক থেকে কাঠ তুলতে নামেন মামুন মিয়া। সেপটিক ট্যাংকে নামার কিছুক্ষণ পরে কোনো সাড়াশব্দ না পেয়ে ভেতরে পরে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা মামুনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন বলেন, পুলিশের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতরে মামুনকে পড়ে থাকতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আরএ