দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে চৌগাছা সড়কের জগোহাটি মোড়ে সিএনজি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে সেলিম রেজা নামে এক ব্যক্তি নিহত এবং বিমান বাহীনি সদস্যসহ ৪ জন আহত হয়েছেন । আহতরা সবাই সিএনিজি যাত্রী ছিলেন।
শনিবার (৩ মে) রাত সাড়ে ১০ টার দিকে চৌগাছা থেকে যশোর আসার সময় জগোহাটি রুলপাড়া মোড়ে পৌঁছুলে অপর দিক থেকে আসা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থেলেই সেলিম রেজা নামে এক ব্যক্তি নিহত হন । তিনি চৌগাছা বাজারের মুজিব উদ্দিন আহমেদের ছেলে।
দুর্ঘটনায় আহত বিমানবাহিনীর সদস্য শহরের নিউমার্কেট এলাকার মো: রফিকুল ইসলাম। তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
আহত অন্য তিনজন হলেন- নিউমার্কেট এলাকার ইজ্জত আলীর ছেলে শাহ্ মোহাম্মদ সোহেল রানা শহীদ , মন্ডলগাতি এলাকার হাসমত আলীর ছেলে সুজন হোসেন ও বেলেরমাঠ এলাকার শিমুল হোসেনের স্ত্রী নাসরিন আক্তার ।
সাজিয়ালি পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করান ।
নিহত সেলিম রেজার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে ।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একিটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, ‘দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সেলিম রেজা রথির মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কে