দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টব ভর্তি লাউ, মরিচসহ বিভিন্ন সবজির সমারোহ সঙ্গে আছে কিছু গোলাপ ফুলের চারা। প্রথম দেখায় মনে হবে এটি কোনো সৌখিন মানুষের ছাদবাগান। কিন্তু একটু চোখ ভালো ভাবে মেললেই দেখা যাবে, সবুজ পাতার ভিড়ে লুকিয়ে রাখা হয়েছে এক নিষিদ্ধ গাছ-গাঁজা!
এভাবেই অভিনব কায়দায়, শরীয়তপুর সদর হাসপাতালের চৈতালী কোয়ার্টারের ছাদে সবজির টবের আড়ালে করা হচ্ছে গাঁজার চাষ। গোপন সংবাদের ভিত্তিতে তদন্তে গিয়ে দেশ টিভির ক্যামেরায় ধরা পড়ে গাছ সরানোর দৃশ্য।
অভিযোগ উঠেছে হাসপাতালের ডোমের সহকারী বিজয় দীর্ঘদিন ধরে সবজি চাষের আড়ালে করে আসছেন গাঁজার চাষ। এ সময় চিকিৎসককে সঙ্গে নিয়ে সেখানে গেলে, গাঁজার গাছগুলো ছিঁড়ে নিচে ফেলে পালানোর চেষ্টা করেন তিনি। একপর্যায়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে অস্বীকার করে বলেন, গাঁদা ফুল ভেবেই চাষ করছিলেন তিনি।
সরকারি হাসপাতালের কোয়ার্টারের ছাদে গাঁজা চাষের এমন কর্মকাণ্ড স্বাস্থ্যসেবা খাতের জন্য লজ্জাজনক। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।
এ নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিবুর রহমান বলেন, ডোমের কাজে লোকবল সংকটের কারণে বিজয়কে এক মাস সময় দেওয়া হয়েছে। এই সময়ে সংশোধন না হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কে