দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে ট্রলি চাপায় হোসাইন শেখ (১০) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সদর উপজেলার শুভারঘোপ এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত হোসাইন বড়গাতি গ্রামের রমজান শেখের ছেলে এবং শুভারঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ।
প্রতক্ষদর্শী সুত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে হোসাইন শেখ বাড়ির পাশ্ববর্তী নাসিরের দোকানের সাসনে দাড়িয়ে থাকা অবস্থায় ধান পরিবহনের একটি পাওয়ার টিলারের ইঞ্জিন চালিত ট্রলি তাকে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে।
নড়াইল সদর হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুজ্জামান বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এফএইচ/