দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীর সৈয়দপুরে মায়ের সামনেই অটোরিকশা পিষে মারল দেড় বছরের এক শিশুকে।
বৃহস্পতিবার (১ মে) রাতে উপজেলা কামারপুকুর ইউনিয়নের পূর্ব অশুরখাই রেরানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশুটির নাম লামিয়া আক্তার। সে একই এলাকার লিটন ইসলাম ও জয়না আক্তার দম্পতির মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জয়না আক্তারের মেঝো ছেলে মায়ের কাছে দোকান থেকে কিছু খাবার কিনে দেওয়ার জন্য বায়না ধরে। তিনি ছেলেকে খাবার কিনে দেওয়ার জন্য বাড়ির সামনে দোকানে আসেন। এ সময় একটি সাবান কোম্পানির বিক্রয় প্রতিনিধি অটোরিকশা নিয়ে পণ্য ডেলিভারি করতে আসেন। অসাবধাণতাবশত তিনি অটোরিকশাটি চালু অবস্থায় রেখে দোকানে পণ্য দিতে যান। আকস্মিকভাবে ওই সময় অটোরিকশাটি সামনের দিকে ছুটতে থাকলে ধাক্কা লেগে রাস্তার ওপর পড়ে যায় শিশু লামিয়া। এতে সে মাথাসহ শরীরে আঘাত পায়। পরে লোকজন উদ্ধার করে তাকে ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার উন্নতি না হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মুয়িদ বিন কাদির বলেন, অসাবধাণতার কারণে শিশুটি দুর্ঘটনার শিকার হয়েছে। শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। এটাকে দুর্ঘটনা হিসেবে দেখছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরএ