দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার মুরাদনগর উপজেলায় উদ্দেশ্য প্রোনোদিত হয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মানহানির জন্য স্বৈরাচারের দোসর এবং কুচিক্রি মহল তার পদত্যাগের জন্য মিছিল করেছে। যার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুরাদনগর শাখার কোনো সদস্যের সম্পৃক্ততা নেই এমন দাবি করে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (১মে) বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার পক্ষ থেকে এই নেক্কারজনক ঘটনায় তীব্র প্রতিবাদ এবং নিন্দা প্রকাশ করেন। সেই সঙ্গে সঙ্গে ষড়যন্ত্রকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
আরও বলেন, কুমিল্লার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন, এই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বলিষ্ঠ নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।
এছাড়াও বলেন আপনাদের মনে থাকার কথা "লংমার্চ টু ঢাকা" এর কথা যেখানে ঐতিহাসিক একটি সিদ্ধান্ত ছিল। "৬ তারিখ নয় ৫ তারিখেই হবে লংমার্চ টু ঢাকা"। এই ঘোষণাটি দিয়েছিল আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া।
আমরা সবাই বিশ্বাস করি সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় দল, মত, ধর্ম নিবির্শেষে সকলের অংশগ্রহণে যে অভ্যুত্থানের নতুন বাংলাদেশ হয়েছে। তার ধারাবাহিকতায় সকলের সহযোগীতা পাব।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক মো. সাকিব হোসাইন, সদস্য সচিব ইয়াসিন আরাফাত হিমু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, সিনিয়র সংগঠক বিল্লাল হোসেনসহ অনেকে।
এদিকে গতকাল রাতে ৯ টায় মুরাদনগর উপজেলার জেলা পরিষদ মার্কেটের সামনে সংবাদ সম্মেলন করে এ কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মুরাদনগর উপজেলার নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মুরাদনগর শাখার আহ্বায়ক মো. ওবায়দুল হক সিদ্দিকী, সদস্য সচিব আল মামুন ও মুখ্য সংগঠক আসিফ সরকার।
সংবাদ সম্মেলনে তারা বলেন, আমরা জানতে পেরেছি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ এক হয়ে কায়কোবাদ সাহেব নিজের হীন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের টিসি দেওয়ার ভয় দেখিয়ে জোর করে মিছিলে নিয়ে আসেন।
উল্লেখ্য, বুধবার (৩০ মে) বেলা তিনটার দিকে কুমিল্লা মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি এ উপজেলায়।