দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বামী-স্ত্রীকে বলা হয় জীবন-মরণের সঙ্গী। তবে জীবনের সঙ্গী হলেও মরণের সঙ্গীর খবরটা খুব কমই পাওয়া যায়। তবে এবার সিরাজগঞ্জে ঘটেছে এমনই এক ঘটনা। ৮৩ বছরের অসুস্থ স্ত্রীর মৃত্যুর খবরে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন ৮৬ বছরের স্বামী। পরে স্বামী-স্ত্রী দুজনকেই শ্মশানে একসঙ্গে করা হয়েছে দাহ।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়িতে। মৃতরা হলেন- মহেন্দ্র নাথ শীল এবং তার স্ত্রী সুমিত্রা রানী শীল। মৃত মহেন্দ্র নাথ শীল পেশায় একজন নাপিত ছিলেন।
মৃতদের নাতি উত্তম শর্মা বলেন, তার দিদিমা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এই সংবাদ শুনে তার দাদু রাত সাড়ে ৯টার দিকে স্ট্রোক করে বাড়িতেই মারা যান।
তিনি আরও বলেন, পরে বুধবার ভোরে তাদের সিরাজগঞ্জ পৌর ঘুরকা মহাশ্মশানে আনা হয়। সকাল ৮টার দিকে একসঙ্গে দুই চিতা জ্বালিয়ে তাদের দাহ করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিরাজগঞ্জ সৎকার সমিতির সদস্য সনাতন সুত্রধর বলেন, দীর্ঘদিন ধরে শ্বশানে শবদাহের কাজ করে আসছি। কিন্তু এমন ঘটনা এর আগে কখনও দেখিনি।
আরএ