দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপি ইতিহাস হচ্ছে সংগ্রাম, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাস। খালেদা জিয়াকে বিগত সময়ে অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছিল, অন্যায়ভাবে জেলখানায় রাখা হয়েছে, তারপরও বাংলাদেশের গণতন্ত্রের সঙ্গে আপোষ করেনি তিনি। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা মুক্তি লাভ করেছি। তারেক রহমান মামলা, জুলুম, অত্যাচারকে মাথায় রেখে বিএনপিকে সংগঠিত করেছে। আজকের বিএনপির অতিতের সকল সময়ের চেয়ে বেশি শক্তিশালী।
বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি বর্তমান অবস্থা দেখে কিছু কিছু রাজনৈতিক দল নানান কথা বলছে। আমরা বিগত ১৬ বছর একটি গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য আন্দোলন করেছি। নতুন নতুন অনেক লোজ সবক দিচ্ছেন সংস্কার আগে নাকি নির্বাচন আগে। আমরা (বিএনপি) কখনও বলিনি সংস্কার মানি না।
দুলু বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, বিএনপি কখনও বলেনি আমরা সংস্কার চাই না। ২০২৩ সালে রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই আগামীর রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা দিয়েছিলেন। যেখানে শ্রমিক, কৃষক ও ছাত্রসহ সকলের কথা বলে হয়েছে। কিন্তু এখন একটি পক্ষ সংস্কার সংস্কার করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।
দুলু আরও বলেন, যারা ষড়যন্ত্র করছে তারা এখনও খেলোয়াড় তৈরি করতে পারেনি। রেফারি মাঠে রয়েছে খেলা শুরু হবে। কবে খেলোয়াড় আসবে, কবে জার্সি পড়বে, কবে রিয়ার্সেল দিবে তারপর আমাদের সঙ্গে খেলবে। এটি হয় না। তাই দ্রুত খেলার তারিখ ঘোষণা করা হোক।
দুলু বলেন, যারা পারদর্শী তাদেরকে জনগণ বিচার করবে। এসময় অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও আহ্বান জানান তিনি।
এরআগে মহান মে দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠনগুলো বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আরএ