দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদী জেলা কারাগারে থাকা এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ অবস্থায় নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই কয়েদিকে মৃত ঘোষণা করেন।
নিহত রুকন (৩৫) নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানায়, রুকন মিয়ার অসুস্থ হওয়া বিষয়টি পরিবারের কাউকে জানায়নি কারা কর্তৃপক্ষ। এমনকি মারা যাওয়ার বিষয়টিও জানানো হয় প্রায় ১২ঘণ্টা পর। আমরা মনে করছি এখানে জেল কর্তৃপক্ষের অবহেলা রয়েছে। এই ঘটনায় জেল কর্তৃপক্ষের কোনো দায় আছে কিনা তার সঠিক তদন্ত চাই।
কারা কর্তৃপক্ষ জানায়, স্ত্রীর করা যৌতুক মামলায় রুকন মিয়া নামের এক আসামিকে জেল হাজতে আনা হয়। মঙ্গলবার সকাল থেকেই অসুস্থ ছিল ওই কয়েদি। কারা হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কিছুটা সুস্থও হন, পরে রাতে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পরলে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।
নরসিংদী জেলা হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মৃত্যু হয়েছে ওই কয়েদির। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত অবস্থায় রিসিভ করেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত শেষে জানা যাবে।
এফএইচ/