• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • দিনাজপুর

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে ছবি, লাখ টাকা উপহার পেলো আঁখি

দেশ টিভি ডেস্ক
  ২৮ জুন ২০২৩, ১৭:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা কার্ড তৈরি করা হয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিশু-কিশোরদের আঁকা ছবি দিয়ে। সেখানে স্থান পেয়েছে দিনাজপুরের বাক ও শ্রবণ প্রতিবন্ধী আরিফা আক্তার আঁখির একটি ছবি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আর এতে খুশি হয়ে আঁখিকে এক লাখ টাকার ঈদ উপহারের চেক পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৮ জুন) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সেই চেক আঁখির হাতে তুলে দেন হুইপ ইকবালুর রহিম। এসময় জেলা প্রশাসক শাকিল আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম উপস্থিত ছিলেন।

উপহারের চেক হাতে পেয়ে এবং তার আঁকা ছবি দিয়ে ঈদকার্ড তৈরি করায় ইশারায় আঁখি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। আঁখি তার আঁকা উপমহাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানের ছবি সরকার প্রধানের শুভেচ্ছা কার্ডে স্থান পাওয়ায় খুবই আপ্লুত।

আঁখির আঁকা ছবিতে দেখা যাচ্ছে, ময়দানের বিশাল মিনারের সামনে ঈদের নামাজের জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন মুসল্লিরা। এরপর নামাজ শেষে কোলাকুলি চলছে। তার পাশে একজন কুরবানির গরু নিয়ে যাচ্ছেন।

জন্ম থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন (শ্রবণ প্রতিবন্ধী) আঁখি দিনাজপুর পৌর এলাকার পশ্চিম বালুয়াডাঙ্গার পুরাতন পুস্তক ব্যবসায়ী আনারুলের মেয়ে। সে দিনাজপুর বধির ইনস্টিটিউটের অষ্টম শ্রেণির ছাত্রী।

আঁখির মা শাহানাজ পারভীন জানান, শিশুকাল থেকেই আঁখির পড়ালেখা ও ছবি আঁকার প্রতি আগ্রহ। কিন্তু কথা বলতে ও শুনতে না পারায় তার স্বাভাবিক পড়াশোনা সম্ভব হয়নি। তার আগ্রহ দেখে তাকে ভর্তি করা হয় দিনাজপুর বধির ইনস্টিটিউটে। পাশাপশি একটি আর্ট স্কুলেও তাকে ভর্তি করা হয়।

তিনি বলেন, আঁখির জন্মের পর কথা বলা ও শুনতে না পারার কারণে বেশ কষ্ট পাচ্ছিলাম। কিন্তু মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতিভা দেখে সেই কষ্ট দূর হয়ে গেছে।

আঁখির বাবা আনারুল ইসলাম বলেন, ছবি আঁকার বিষয়টি মেয়ের নিজের পছন্দের। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, পরিবেশ, আকাশ, প্রকৃতিসহ বিভিন্ন বিষয়ে আঁখি ছবি আঁকতে পছন্দ করে। স্থানীয় পর্যায়ে ছবি আঁকার প্রতিযোগিতায় আঁখির অবস্থান থাকবেই। ছবি এঁকে অসংখ্য পুরস্কারও পেয়েছে আঁখি।

গত ২৪ জুন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য ইকবালুর রহিম আঁখির বাসায় যান। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আঁখির আঁকা ছবি সম্বলিত প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ড তার হাতে তুলে দেন। আজ প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক তুলে দিলেন।

সংসদ সদস্য ইকবালুর রহিম বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোররা সমাজের বোঝা নয়, আঁখি সেটা প্রমাণ করেছে। তাদের মধ্যেও কোনো না কোনো প্রতিভা রয়েছে। আঁখি রাষ্ট্রীয় পর্যায়ে তার ছবি দিয়ে দিনাজপুরকে আলোকিত করেছে। আমরা দিনাজপুরবাসী তার কাছে কৃতজ্ঞ।

ঐতিহাসিক গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে ২০১৭ সাল থেকে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।

  • ছবি
  • প্রতিবন্ধী
  • আঁখি
  • জেলা প্রশাসক
  • প্রধানমন্ত্রী
এ সম্পর্কিত আরও খবর
২০২৩ সাল বাংলাদেশের উন্নয়নের এক স্বর্ণযুগ: প্রধানমন্ত্রী
২০২৩ সাল বাংলাদেশের উন্নয়নের এক স্বর্ণযুগ: প্রধানমন্ত্রী
শিক্ষিত জাতি ছাড়া দেশ দারিদ্র্যমুক্ত হয় না: প্রধানমন্ত্রী
শিক্ষিত জাতি ছাড়া দেশ দারিদ্র্যমুক্ত হয় না: প্রধানমন্ত্রী
নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীকে দেখতে গাছে কিশোরের দল, হাসিমুখে ছবি তুললেন নিজেই
প্রধানমন্ত্রীকে দেখতে গাছে কিশোরের দল, হাসিমুখে ছবি তুললেন নিজেই
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।