দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি আকাশে উঠার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশের দিকে উঠে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী।
এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। প্রায় ১০ মিনিট ধরে এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
তারা বলেন, বিকেলের দিকে হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশে উঠে যায়। এতে আমরা ভয় পায়। স্থানীয়রা মোবাইল দিয়ে সেই ঘটনার ভিডিও করেছে। ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন অনেকে। ফেসবুকে ভাইরাল হয়েছে কয়েকটি ভিডিও। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ঘটনা সত্য। বিকেলের দিকে এ ঘটনা ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আরএ