দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা দু’মাস নিষেধাজ্ঞার পর বুধাবার মধ্যরাত থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে শুরু হচ্ছে ইলিশ ধরা।
জানা গেছে, জেলে পাড়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উপকূলের ঘাটগুলো কর্মব্যস্ত হয়ে উঠবে। নদীতে আহরিত মাছ দিয়ে সঙ্কট দূর করবেন এমন আশা জেলেদের। জেলে ও পাইকারদের সরগরমে মুখরিত হয়ে উঠবে ইলিশের আড়তগুলো।
ইলিশের উৎপাদন ও বংশবৃদ্ধির লক্ষে মার্চ-এপ্রিল মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বুধবার মধ্যরাতে। এতে জেলে পাড়ায় বিরাজ করছে উৎসবের আমেজ। কেউ জাল, কেউবা নৌকা প্রস্তুত করছেন আবার কেউ ইঞ্জিন মেরামতের কাজ নিয়ে ব্যস্ত।
জেলে আ. রব, মফিজ ও সিরাজ বলেন, দু’মাস মাছ ধরা বন্ধ থাকায় এতদিন কষ্টে দিন পার করতে হয়েছে। রাত থেকে নিষেধাজ্ঞা শেষ হবে, তাই জাল ও নৌকা নিয়ে নদীতে নেমে পড়বো।
আড়তদার সাহাবুদ্দিন বলেন, মাছ ধরার বন্ধ থাকায় একটা সঙ্কট ছিল। আশা করি মাছ ধরার মধ্যে এ সঙ্কট কেটে যাবে।
এদিকে নিষেধাজ্ঞার দু’মাসে জেলায় মোট ৫৬০টি অভিযান পরিচালিত হয়েছে বলে জানায় মৎস্য বিভাগ।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, এ বছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা এক লাখ ৮৫ হাজার মেট্রিক টন। নিষেধাজ্ঞা বাস্তবায়নের ফলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
আরএ