দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ইয়ামিন নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) রাতে ওই শিশুটির মা থানায় এ মামলা করেন।
এর আগে, শনিবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি বনি আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক ও শিশুটি একই গ্রামের বাসিন্দা। ঘটনার দিন রাতে ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। ওই যুবক শিশুটিকে ফুসলিয়ে তাদের বাসায় নিয়ে অন্ধকারে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার দিলে পাশের ঘরের একজন দেখে ফেলে। পরে মানুষজন এলে সে কৌশলে পালিয়ে যায়। পরে শিশুটির মা থানায় মামলা করেন।
নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি বলেন, অভিযুক্ত ইয়ামিন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
কে