দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জের দিরাইয়ে যৌথবাহিনীর অভিযানে ২৩ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি বাবা ও ছেলেকে আটক করা হয়েছে। এ সময়ে মদ বিক্রির নগদ ২৯ হাজার ৪শত ৬০ টাকাও উদ্ধার করা হয়।
আটককৃতরা উপজেলার চরনাচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের ফুল মিয়া (৫০) ও তার ছেলে আকিল হোসেন(২০)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রায় দু’ঘণ্টা অভিযান চালিয়ে সকাল পৌনে ৬টায় শ্যামারচর বাজার থেকে তাদেরকে আটক করে। পরে দিরাই থানায় সোপর্দ করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফুল মিয়া ও তার ছেলা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।এলাকাবসী বার বার চেষ্টা করেও এ অপকর্ম থেকে তাদেরকে নিভৃত করতে পারেননি।
গোপন সংবাদের ভিত্তিতে এ দিন যৌথ বাহিনী অভিযান চালায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
এফএইচ/