দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্রাফট ইন্সট্রাকটরদের জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাতিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলসহ ছয় দফা দাবি বাস্তবায়নে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি চলছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ক্যাম্পাসের ভেতর এবং প্রধান ফটকে তিনটি তালা দেওয়া হয়েছে। এসময় শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে শিক্ষকরাও বাহিরে চলে আসেন।
শিক্ষার্থী এনায়েত হোসেন, রেদুওয়ানুজ্জামান, সাকিব রামিম, ইমরান শেখ জানান, ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শাটডাউন কর্মসূচি চলবে। আমাদের যৌক্তিক দাবির বিষয়ে সরকার কর্ণপাত করছে না। লাগাতার আন্দোলন চলাকালীন সরকার দাবি বাস্তবায়নে ২১ দিনের সময় নেন। ২৭ এপ্রিল বিকেলে ৬ দফা বাস্তবায়নে রুপরেখা দেওয়ার কথা থাকলেও কোনো সিদ্ধান্ত না আসায় আবারও আন্দোলন জোড়ালো করছি।
তারা আরও জানান, দাবি আদায় না পর্যন্ত তিনটি গেটে তালা ঝুলবে। সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। দাবি আদায় করেই আমরা ক্যাম্পাসে ফিরবো।
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। তাদের দাবির মধ্যে যৌক্তিকতা রয়েছে। আন্দোলনের অংশ হিসেবে আজ ক্যাম্পাসের গেটে তালা দিয়েছে এবং আমাদের বাহিরে আসতে বলায় আমরা এসেছি। কারণ তারাও আমাদের শিক্ষার্থী। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরএ