দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম থেকে একটি সয়াবিন তেলের লরি রংপুরের উদ্দেশে আসার পথে বগুড়ার মহাস্থানে একটি সংঘবদ্ধ ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা চালক ও হেলপারকে মারধর করে আহত অবস্থায় জয়পুরহাটের কালাইয়ের একটি ধানখেতে ফেলে দিয়ে ওই লরিটি ছিনতাই করে নিয়ে যায়।
রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাই হওয়া তেলের ট্রাকের উদ্ধার হওয়া চালক আব্দুল মালেক রংপুর সদরের বাবুগঞ্জ এলাকার মৃত নুর ইসলামের ছেলে ও হেলপার নজরুল ইসলাম একই জেলার মিঠাপুকুরের ইসলামপুর মন্ডলপাড়ার সামছুল হকের ছেলে।
জানা গেছে, রোববার চট্টগ্রাম থেকে রংপুরের উদ্দেশে একটি সয়াবিন তেলের ট্রাক রওয়ানা দেয়। পথে ১টার দিকে বগুড়ার মহাস্থান এলাকায় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা বিপরীত দিক থেকে পৃথক একটি ট্রাক দিয়ে ওই তেলের ট্রাকটির গতি রোধ করে। এরপর তারা সয়াবিন তেলের ট্রাকটিতে উঠে সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তারপর ডাকাত দল ট্রাকটি নিয়ে রংপুরের দিকে না গিয়ে জয়পুরহাটের দিকে রওনা দেন। এরপর চালক ও হেলপারকে মারধর করে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের অদূরে কালাই পৌরসভার সড়াইল এলাকার একটি ধানক্ষেতে তাদের গুরুতর আহত অবস্থায় ফেলে দিয়ে তেলের ট্রাকটি নিয়ে পালিয়ে যান। সোমবার সন্ধ্যার দিকে স্থানীয় জনগণ তাদের ওই ধান ক্ষেতে দেখতে পান ও পুলিকে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, আহত অবস্থায় দুজন ব্যক্তিকে কালাই পৌরসভার সড়াইলের এলাকার একটি ধানক্ষেতে থেকে উদ্ধার করা হয়েছে। এরপর তাদেরকে আহত অবস্থায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেওয়া হয়েছে। তেলের ট্রাক বা লরির এখনও সন্ধান পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ