দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত ২৪ ঘণ্টায় নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে এক মাদরাসার শিক্ষক ও ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে মাদরাসায় যাওয়ার পথে জেলার মদন উপজেলায় আরাফাত (১০) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়।
এর আগে গত রোববার দিনগত রাতে জেলার কলমাকান্দা উপজেলায় দিদারুল হক (২৫) নামে এক মাদরাসা শিক্ষক মারা যান।
শিশু আরাফাত মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামের আব্দুস ছালামের ছেলে এবং দিদারুল হক কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামের নুরুল ইসলামের ছেলে।
স্বজনদের বরাতে জানা গেছে, আরাফাত বাড়ির পাশের একটি হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করে আসছিল। প্রতিদিনের মতো সোমবার ভোরে ফজরের নামাজ শেষে মা বাবাকে বলে মাদরাসায় যাচ্ছিল আরাফাত। মাদরাসার পাশে পৌঁছাতেই হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় আরাফাতের।
অপরদিকে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের হাফসা (রা.) মহিলা মাদরাসা ও আন নূর ইসলামী একাডেমির শিক্ষক দিদারুল হক স্থানীয় বাজার থেকে রোববার রাতে মাদরাসায় ফিরছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ বিষয়ে কথা হলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান এবং কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরএ