দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণাঞ্চলে জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে প্রকৌশলী ইকবাল হোসেন তাপসকে বরিশাল বিভাগের অতিরিক্ত মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের শনিবার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। ফলে বরিশাল মহানগর জাপার সদস্য সচিব তাপস প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অতিরিক্ত মহাসচিব হয়েছেন।
চিঠিতে বলা হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে আপনাকে অতিরিক্ত মহাসচিব (বরিশাল বিভাগ) হিসেবে নিয়োগ প্রদান করা হলো। আমি (গোলাম মোহাম্মদ কাদের) বিশ্বাস করি উক্ত পদে থেকে আপনি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
জাপার অতিরিক্ত মহাসচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, দেশের বঞ্চিতদের অধিকার আদায়ের লড়াই করে আমার দল। এর অংশ হিসেবে সাংগঠনিক কাজে আরও গতি আনতে নতুন উদ্যমে নেতাকর্মীদের কাজ করবেন বলে জানান তিনি।
আরএ