দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে বাসের ধাক্কায় মহিউদ্দিন তমাল (২৫) নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ফুলগাজী উপজেলার বন্ধুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তমাল ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের নোয়াপুর গ্রামের বাসিন্দা আবুল কালামের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট। তমাল ড্যাফোডিল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, তমাল বিকেলে মোটরসাইকেলে করে ফেনী শহর থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তমালের বন্ধু মাহমুদুল হাসান বলেন, দুপুরে ফেনী শহরের একাডেমী সড়কে বোনের বাসায় খাওয়া-দাওয়া শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল করিম জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এফএইচ/