দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালী দুমকি উপজেলার পাঙ্গাসিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে রাত ৮ টায় লামিয়া আক্তারের জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ জানাজায় ইমামতি করেন।
জানাজায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসানাত মোহাম্মদ আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব সেনেহাংশু সরকার কুট্টি, জেলা আইনজীবী সমিতির পাবলিক পসিকিউটর অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আল কায়সার শিপলু, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি আন নাহিয়ান, পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে লামিয়াকে তার বসতবাড়ির উঠানে পিতা শহীদ জসিম উদ্দিনের কবরের পাশে দাফন করা হয়েছে।
আরএ