দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের কালকিনিতে অটো ভ্যানের ওপর উঠে খেলতে গিয়ে নিচে পড়ে আয়শা সিদ্দিকী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত আয়শা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দক্ষিণ বাঁশগাড়ী গ্রামের মো. নাঈম মাতুব্বরের মেয়ে।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় নিহতের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শিশুটির বাড়ির সামনে একটি অটোভ্যান রাখা ছিল। পরিবারের লোকজনের অগোচরে আশেপাশের সমবয়সী অন্য শিশুদের সঙ্গে খেলতে খেলতে ভ্যানের ওপর বসেছিল আয়শা। হঠাৎ করে একটি শিশু না বুঝে ভ্যানের স্টার্টিং সুইচ চাপলে ভ্যানটি হঠাৎ চলতে শুরু করে। এসময় আয়শা ভ্যান থেকে নিচে পড়ে বুকে আঘাতপ্রাপ্ত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
কালকিনি থানার ওসি কে.এম সোহেল রানা বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএ