দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়া উপজেলায় সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাসির হোসেন (৩৫) নামের এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ ৫ জন আহত হয়েছেন।
রোববার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির লোহাগড়ার ইতনা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নড়াইল থেকে লোহাগড়াগামী একটি যাত্রীবাহী সিএনজি কালনা-যশোর মহাসড়কের বসুপটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক নাসির নিহত হন। গুরুতর আহত ৫ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ও তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং উভয় যানবাহন জব্দ করে।
তুলরামপুর হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (টিএসআই) মো. লিয়াকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে যায়। মরদেহটি উদ্ধার করা হয়েছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরএ