দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রেল লাইনের পাশে ইকবাল মিয়া (৩৫) নামের এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সকালে কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামের রেলগেট সংলগ্ন এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত ইকবাল মিয়া মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট ইউনিয়নের বড়চেগ গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (২৬ এপ্রিল) বিকেলে তিনি তার শ্বশুরবাড়ি ভেড়াছড়া গ্রাম থেকে নিজ বাড়িতে ফেরার উদ্দেশে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রোববার সকালে স্থানীয়রা রেল লাইনের পাশে একটি দ্বিখণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে।
স্থানীয়রা জানান, মরদেহটি পাশের ঝোপের মধ্যে ছিল এবং অবস্থা দেখে অনেকেই এটিকে ‘স্বাভাবিক দুর্ঘটনা’ মনে করছেন না।
ইকবালের পরিবার এবং শ্বশুরবাড়ির পক্ষ থেকে এ মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যা’ বলে অভিযোগ তোলা হয়েছে। তাদের দাবি, ইকবালকে পরিকল্পিতভাবে হত্যা করে রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছে। যাতে এটি দুর্ঘটনা বলে মনে হয়।
আরএ