দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার কাইতকাই নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধনবাড়ীর পৌর এলাকার চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে সিএনজিচালিত অটোরিকশা চালক হেলাল উদ্দিন (৫৫) ও ধনবাড়ী কলেজপাড়ার আনোয়ার হোসেনের ছেলে ফরিদ হোসেন (৪০)।
স্থানীয়রা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি মধুপুর থেকে জামালপুর রোডের ধনবাড়ীর দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি ছিটকে পড়ে। এতে অটোরিকশা চালক ঘটনাস্থলে মারা যান। এ সময় গুরুতর আহত ফরিদ হোসেনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
মধুপুর থানার ওসি এমরানুল কবির জানান, দুর্ঘটনাস্থলে একজন ও অপরজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরএ