দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে তাজরিন (১৩) ও একই গ্রামের জহুরুল ইসলামের মেয়ে জান্নাতুন (১০)।
মৃত তাজরিন উপজেলার বহরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও জান্নাতুন কিসমত ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার বর্ণনা দিয়ে বলেন, শনিবার দুপুরে তাজরিন, জান্নাতুনসহ আটজন কিশোরী বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে তাজরিন ও জান্নাতুন পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। এসময় সঙ্গে থাকা অন্য কিশোরীরা চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরের পানিতে তাজরিন ও জান্নাতুনের মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসে স্বজনেরা।
ওসি জাকারিয়া মন্ডল বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
কে