দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগরের টিএন্ডটি সংলগ্ন একটি নির্মাণাধীন বাড়ি থেকে ২০০৩ সালে একটি পানি তোলার মোটর চুরি হয়। ২২ বছর পর সেই চোরের অনুশোচনা হয়েছে। মোটর বিক্রির দুই হাজার টাকা সে ফেরত দিয়েছে।
ওই বাড়ির বাসিন্দা ইফরান মোর্শেদ বলেন, ২০০৩ সালে টি এন্ড টি সংলগ্ন নতুন বাড়ি করার সময় পানির মটর চুরি হয়। চোর মটর নিয়ে যাওয়ার সময় একজন দেখে ফেলায় তখন চোর তাকে ভাগ দেবে বলে চুপ করিয়ে দেয়। পরে দুইজনে মিলে এক হাজার টাকা করে ভাগ করে নেয়।
তিনি বলেন, 'শুক্রবার বাড়ির পাশের এক মাদরাসার হুজুর ও আমার এক বড় ভাইকে সে এসব ঘটনা খুলে বলে। নিজের অনুশোচনার কথা জানায়। হুজুরের কাছ থেকে এর পরিত্রান জানতে চায়। হুজুর মোটর বিক্রির টাকা ফেরত দিতে বলে। ভাই টাকাটা নিতে চাননি। হুজুরের পরামর্শে টাকাটা তিনি নেন ও টাকাটা মসজিদে দান করার সিদ্ধান্ত হয়।' চোর বাড়ির আশেপাশেই থাকেন জানিয়ে তিনি বলেন, 'সে এখন এ পথে নেই'।
এফএইচ/