দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাসের চাপায় মা-ছেলে নিহত, আহত হয়েছেন বাবা ও মেয়ে। হতাহতরা মোটরসাইকেল করে যাচ্ছিলেন। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১টার ঘটনাটি ঘটে।
পাটকেলঘাটা থানার এসআই অনিরুদ্ধ বিশ্বাস ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানান, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি থেকে মটরসাইকেলে আত্মীয়ের বাসায় যাওয়ার পথে বাসের চাপায় এই দুর্ঘটনা ঘটে। মটরসাইকেলে অপূর্ব সাধু-রিতা সাধু দম্পতি তাদের ছেলে মেয়ে সহ চারজন যাচ্ছিল। বিপরীত দিক থেকে ঢাকা টু সাতক্ষীরাগামী ‘সাতক্ষীরা লাইন’ বাসটি তাদের চাপা দিলে ঘটনা স্থলের নিহত হয় রিতা সাধু (৩০) ও তার তিন বছরের ছেলে সৌরভ সাধু। মারাত্মকভাবে আহত হন মোটরসাইকেল চালক স্বামী অপূর্ব সাধু (৩৫) ও মেয়ে শোভা সাধু (৯)।
ঘাতকবাসটি চাপাদিয়েই দ্রুত চলে যাওয়ায় পুলিশ বাস ও বাসচালককে আটক করতে পারেনি।
এফএইচ/