দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটের বিয়ানিবাজার উপজেলায় সুরমা নদী থেকে জেলেদের জালে ১৮২ কেজি ওজনের মহাবিপন্ন বাঘাইড় মাছ ধরা পড়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে মাছটি বিক্রির জন্য বিয়ানিবাজারের চারখাই বাজারে নিয়ে আসেন মাছ ব্যবসায়ীরা।
পরে মাছটি কেজি হিসেবে বিক্রি করা হয়েছে বলে জানা গেছে । দাম ধরা হয়েছে কেজিপ্রতি ১ হাজার ৫০০ টাকা। বিক্রেতারা জানান, পুরো মাছটির দাম নির্ধারণ করা হয়নি। কেজি হিসেবে বিক্রি করা হয়েছে।
এদিকে ১৮২ কেজি ওজনের বড় মাছ দেখতে বাজারে ভিড় জমান উৎসুক মানুষ।
এফএইচ