দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিধি বহির্ভূত গড়ে উঠা ইট ভাটার মাটি খনন করা গর্তের পানিতে পড়ে প্রাণ হারাল জুনায়েদ ইসলাম নামের (৫) বছরের এক শিশু। এলাকায় চলছে শোকের মাতম।
এলাকাবাসী ও পরিবার সুত্রে জানাযায়, এসএসবি ইট ভাটার জন্য ভেকু দিয়ে করা গর্তে করায় বৃষ্টির পানি ভরে থাকে। সেখানে সমতল ভেবে শিশুটি না বুঝে খেলতে গেলে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় ভাটা মালিককে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে এলাকার জনগণ।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের এসএসবি ইট ভাটায় এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের এমদাদুল ইসলামের শিশু ছেলে জুনায়েদ ইসলাম (৫) প্রতিদিনের ন্যায় বাড়ীর পাশে খেলাধুলা করছিল । খেলতে খেলতেই এক পর্যায়ে বাড়ীর পাশের ইটভাটা সংলগ্ন গর্তে পড়ে যায় ।
পরে তার খেলার বন্ধুরা বাড়ীতে খবর দিলে স্থানীয়রা পানি থেকে জুনায়েদের মৃতদেহ উদ্ধার করেন।
শিশু জুনায়েদের বাবা এমদাদুল জানান, এসএসবি ইটভাটার জন্য পাশের জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে গর্ত করা হয়েছে । কয়েক দিনের বৃষ্টিতে গর্তটি পানিতে ভরে যায় । আজ আমার ছেলে খেলতে গিয়ে সমতল জায়গা ভেবে খাদে পরে মারা যায়। আমি এর বিচার চাই ।
এ বিষয়ে এসএসবি ইট ভাটার মালিক শহিদুল্লাহ তাঁর ইট ভাটার খাদে পরে শিশু মারা যাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, এখানে ভাটা মালিকের করার কি আছে।
এই বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা আলম শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে অপমৃত্য মামলা করা হয়েছে ।
এফএইচ/