দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আগামী ২ বছরের জন্য অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন সভাপতি ও অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ফেনী জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান।
তিনি বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনীর আদালতে সর্বমোট ১২৩ জন ভোটার রয়েছেন। তার মধ্যে ১১৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে ৪৬ পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহাবুদ্দিন আহাম্মদ ৪৪ ও নুরুল ইসলাম ৩ ভোট পেয়েছেন ২৪ ভোট। ৭০ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কাশেম-২।
সাধারণ সম্পাদক পদে পার্থ পাল চৌধুরী ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম ভূঁইয়া সেলিম ৪৬ ও অ্যাডভোকেট ইউসুফ আলমগীর চৌধুরী ১৫ ভোট পেয়েছেন। এছাড়াও সিনিয়র যুগ্ন সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিনুল করিম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম পাটোয়ারী, মো. আব্দুল আলীম মাকসুদ ও মেজবাহ উদ্দিন মো. মোরশেদ। সাংগঠনিক সম্পাদক মো. মীর মোশারফ হোসেন মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মজুমদার বাবু, কোষাধ্যক্ষ নাজমুল হোসেন তুরান, সহ কোষাধ্যক্ষ প্রিন্স মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক হুমায়ুন কবির বাদল হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে বিজয়ী হয়েছেন।
নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, ভোটাভুটির আগে সহ-সভাপতি ৩ জন, দপ্তর সম্পাদক ১ জন, সহ-দপ্তর সম্পাদক ১ জন ও ৮ জন নির্বাহী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। অবশিষ্ট ১০ পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী বলেন, জাতীয়তাবাদী দল সবসময় ভোটের রাজনীতিতে বিশ্বাস করে। এরই ধারাবাহিকতায় ফেনীতে আমাদের সকল ফোরামে সব সময় ভোটাভুটি হয়েছে। আজকে ভোটাররা অনেক কষ্ট করে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে আগামী দুই বছর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে শক্তিশালী একটি ইউনিটে রূপান্তরিত করতে আমরা সবাইকে নিয়ে কাজ করে যাব।
আরএ