দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের সিংড়ায় সন্দেহভাজন একটি নকল বোর্ড বই ছাপানোর প্রেসে অভিযান এবং প্রেস বন্ধ করে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলবাতা এলাকায় নকল বোর্ড বই তৈরির কারখানায় এনএসআই এর তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।
এসময় তারা বিপুল পরিমাণ জেনারেল ও মাদরাসা বোর্ডের বই উদ্ধার করে। অভিযানের পরে নকল বই তৈরির কারখানাটি সিলগালা করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে আজ বুধবার দুপুরে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলবাতা বাজারে ক্ষণিকালয় নামে একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেখানে নকল বোর্ড বই তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় সেখানে বিপুল পরিমাণে ছাপা বই মজুদ করা ছিল। উদ্ধারকৃত নকল জেনারেল ও মাদরাসা বোর্ডের বইগুলোর সংরক্ষণ প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযান পরবর্তীতে নকল বই তৈরির কারখানাটি সিলগালা করে এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে প্রেস এর মালিক আব্দুল হালিমকে সেখানে পাওয়া যায়নি। কারখানার বৈধ কোন কাগজপত্র কেউ দেখাতে পারেননি।
তিনি আরও জানান, বৈধ কাগজপত্র দেখাতে না পারলে ছাপাখানার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফএইচ/