দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ রনি শেখ (২৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
আটক কারবারি রনি শেখ মাদারীপুরের সদর উপজেলার কুমড়াখালী গ্রামের দেলোয়ার শেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন জানিয়েছেন, মঙ্গলবার (২২ এপ্রিল) গভীররাতে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজের ওপর যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনে তল্লাশির সময় ইয়াবাসহ ওই যাত্রীকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরও জানিয়েছে, মাদারীপুর থেকে যশোরের উদ্দেশে মাদকের বড় একটি চালান নিয়ে যশোরে আসছিল রনি। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত মামলা রয়েছে ৷ তার বিরুদ্ধে মামলা দিয়ে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবলু হোসেন জানিয়েছেন, ‘বুধবার (২৩ এপ্রিল) রনি শেখকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।’
আরএ