দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালী আলিপুরে গলায় ফাঁস দিয়ে রিমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মাহত্যা করছে। সে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে আলীপুর অগ্রণী ব্যাংক সংলগ্ন একটি ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত রিমি চাঁদপুরের বাসিন্দা আ. খালেকের মেয়ে।
নিহত রিমির মা খাদিজা বেগম জানান, মঙ্গলবার পরীক্ষা শেষে রিমি বাসায় এসে পরীক্ষা খারাপ হয়েছে জানায়। দুপুরের খাবার পরে খাবে বলে অন্য রুমে চলে যায়। পরে খাওয়ার জন্য ডাকাডাকির করলে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘর মালিককে খবর দেয়। এরপর তারা গিয়ে জানালা দিয়ে দেখে সে নিচে পড়ে আছে। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে তুলাতলী ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম কলাপাড়া উপজেলা হাসপাতালের টিএইচও ডা. জেএইচ খান লেলিনের বরাত দিয়ে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডা. লেলীনের মুঠোফোন একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।
এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অনিমেষ হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ