দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেলিম আহমেদ তুলিপকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেনের স্বাক্ষরিত এ বার্তায় প্রকাশ করা হয়। এছাড়াও বিষয়টি জাতীয়তাবাদী দল বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, সেলিম আহমেদ তুলিপ গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং একজন দাপুটে বিএনপি নেতা হিসেবে পরিচিত ছিলেন। স্বল্প সময়ের মধ্যেই তার বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পাহাড় জমা পড়ে বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারকদের কাছে।
এরই ধারাবাহিকতায় দলের পক্ষ থেকে তাকে তিন দিনের মধ্যে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়। তবে সন্তোষজনক জবাব না পাওয়ায় শেষ পর্যন্ত দল থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরএ